১৯ জানুয়ারি ২০২৬

‘আমরা জেতার জন্যই মাঠে নামব’

বাংলাধারা স্পোর্টস  »

প্রায় এক বছর পর ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। যাদের কদিন আগেই রঙিন পোশাকের লড়াইয়ে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

বুধবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ম্যাচটি মাঠে গড়াবে সকাল সাড়ে ৯টায়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অবশ্যই মাঠে নামার সময় আমরা প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করি না। নিজেরা নিজেদের ভালোটা বের করার চেষ্টা করি। সেশন বাই সেশন সফল হওয়ার চেষ্টা করি। এ ক্ষেত্রেও তাই হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

দীর্ঘদিন পর এই ফরম্যাটে খেলার জন্য খেলোয়াড়রা কতটা ফিট- এই প্রশ্নের জবাবে মুমিনুল বলেন, ‘এক বছর পর আমরা মাঠে ফিরছি এটা ঠিক। আমরা টেস্ট খেলিনি। তবে বোর্ড কিন্তু ভালো সুযোগ করে দিয়েছে। যেমন– বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। দুটি টুর্নামেন্টই খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর করোনায় আক্রান্ত হয়েছি চার-পাঁচ মাস হয়ে গেছে। এত দিনের প্রস্তুতিতে আশা করি ওভারকাম হয়েছে। আমার টিমের প্রতিটি খেলোয়াড়েরই এখন ফিটনেস লেভেল ভালো।’

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

বাংলাধা্রা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ