৭ ডিসেম্বর ২০২৫

গাফিলতির প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুন্ড বিস্ফোরণের ঘটনা তদন্ত করে যদি কোন ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দায়ী ব্যক্তিরা যতই শক্তিশালী হোক এই ব্যাপারে ছাড় পাবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।   

আজ (৬ জুন) দুপুর তিনটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দূর্ঘটনায় দগ্ধ রোগীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ন্যূনতম অবহেলার প্রমাণ পেলেও তাদের আইনের আওতায় আনা হবে।  

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী  সীতাকুণ্ডের দূর্ঘটনাস্থল বিএম কনটেইনার ডিপো পরিদর্শন করেন ।

আরও পড়ুন