১৮ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

সাদমান সময়, মিরসরাই প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টায় উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম আমবাড়িয়া গ্রামের শানু মেস্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই বাড়ির মৃত জহুরুল হকের দুই ছেলে জাহাঙ্গীর ও মিলন হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যাই৷ এলাকাবাসীর চেষ্টায় এবং ফায়ারসার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই৷ প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে৷

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ