১২ ফেব্রুয়ারি ২০২৬

লামায় গভীর রাতে ইয়াবাসহ ১ জন আটক

লামা প্রতিনিধি »

লামায় ৯৭ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার কে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ব্রিজের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত মো. রাজু ইসলাম (৩৫) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার জাফরাবাদ ইউনিয়নের জঙ্গল ছলিমপুর গ্রামের মো. হারুনুর রশিদের পুত্র।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াংছা বাজার এলাকায় ইয়াবা বেচাবিক্রির খবর পায় পুলিশ। পরে থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে আমার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ইয়াংছা এলাকা হতে ৯৭ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলামকে আটক করে। আটকের পর তার দেহ তল্লাসি করে নীল রংয়ের একটি পলিথিনের মোড়ানো একটি প্যাকেটে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

মো. রাজু ইসলাম ইয়াবাগুলো সীতাকুণ্ড এলাকা হতে এখানে বিক্রির জন্য নিয়ে এসেছিল বলে জানান লামা থানা পুলিশের উপ-পরিদর্শক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানায়, ইয়াবা ব্যবসায়ী ইয়াবা গুলো ইয়াংছা এলাকায় মো. সাজ্জাদ নামে এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিল।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ