৫ মার্চ ২০২৬

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিরাপত্তার নিরিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশিরভাগ ভোটকেন্দ্র ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১টি । তন্মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৮,৭৮০টি, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ১৬,৫৪৮টি ও সাধারণ ভোট কেন্দ্র ১৭,৪৩৩টি।’

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক জানতে চান, গুরুত্বপূর্ণ মানে কি এগুলো ঝুঁকিপূর্ণ? জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘গুরুত্বপূর্ণ মানে হলো ঝুঁকিপূর্ণ যেগুলো নিরাপত্তার দিক থেকে।’

ভোটে সবমিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী থাকবে ১ লাখ সদস্য, নৌ-বাহিনীর ৫ হাজার, বিমান বাহিনী ৩ হাজার ৭৩০, পুলিশের ১ লাখ ৪৯ হাজার ৪৪৩ জন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫ লাখ ৭৬ হাজার ৩১৪ জন, বিজিবির ৩৭ হাজার ৪৫৩ জন, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫ জন, র‌্যাবের ৭ হাজার ৭০০ জন এবং সাপোর্ট সার্ভিস হিসেবে ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৩৯০ জন থাকবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ