২০ মার্চ ২০২৬

অচিরেই বোয়ালখালী অংশে কর্ণফুলি ভাঙ্গনরোধে কাজ শুরু হবে: উপমন্ত্রী

বোয়ালখালী প্রতিনিধি  »

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কর্ণফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন প্রতিরোধে সাত কিলোমিটার প্রতিরক্ষা বাধ নির্মাণে প্রকল্প গ্রহণ করা হয়েছে । আগামী বর্ষার আগে এই কাজ শুরু হবে। এটি নির্মাণ হলে ১৫ কিলোমিটার এলাকা ভাঙন থেকে রক্ষা পাবে।

তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৭ শ’ কোটি টাকা ব্যয়ে আরো একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী এ কাজ বাস্তবায়ন করছেন।
এছাড়া চট্টগ্রামের ১৫ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী-খাল ভাঙন প্রতিরোধে প্রকল্পের কাজ চলমান রয়েছে।

তিনি রবিবার (২৯ নভেম্বর) কণর্ফুলী নদীর বোয়ালখালী অংশের ভাঙন পরিদর্শন শেষে সাংবাদিকদের বলতে গিয়ে এ কথা বলেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপমন্ত্রী বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের একটি জনসভায় বক্তব্য রাখেন। স্থানীয় চৌধুরী হাটে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সুজন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মো. শাহাদাত হোসেন, নেতা শফিউল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন