১৮ মার্চ ২০২৬

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন রেজিস্ট্রেশন পেলো ‘বাংলাধারা ডটকম’

বাংলাধারা প্রতিবেদন »»

অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন (রেজিস্ট্রেশন) সনদপত্র পেলো চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাধারা ডটকম’

মঙ্গলবার (২৬ অক্টোবর) তথ্য অধিদফতরের এক সাক্ষরিত পত্রে নিবন্ধন নিশ্চিত করেন প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া।

প্রকাশক আব্দুস সবুর লিটনের পক্ষ্যে সনদ পত্র গ্রহন করেন ‘বাংলাধারা ডটকম’-এর সম্পাদক ফেরদৌস শিপন ও ব্যবস্থাপনা সম্পাদক মেজবাহ উদ্দিন হায়দার।  

বাংলাধারা সম্পাদক ফেরদৌস শিপন বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের ক্ষেত্রে সরকারী সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা বন্ধ করতে পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা জরুরি ছিল। এই নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে অনলাইন মিডিয়া কমিউনিটিতে এতদিন যে বিশৃঙ্খলা চলছিল সেখানে একটা শৃংখলা চলে আসবে বলে আমি মনে করি।’

এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ থেকে উপসচিব মুহাম্মদ দেলোয়ার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে  অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে বাংলাধারা ডটকম সহ দেশের মোট ২৩টি অনলাইন পোর্টালকে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাধারা ডটকম দেশপ্রেম ও স্বাধীন মুক্তবাক্যের মূল্যবোধে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সবসময় অবিচল পোর্টালটি। এটি চট্টগ্রাম থেকে পরিচালিত অন্যতম একটি জনপ্রিয় নিউজ পোর্টাল। শুরু থেকেই বাংলাধারা ডটকম প্রকাশক আব্দুস সবুর লিটন, সম্পাদক ফেরদৌস শিপন এবং ব্যবস্থাপনা সম্পাদক মেজবাহ উদ্দিন হায়দারের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনায় নিউজ পোর্টালটি অত্যন্ত সাফল্যের সাথে অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন করে। তাদের নিয়মিত তদারকিতে প্রতিনিয়তই এর পাঠক সংখ্যা বেড়েই চলেছে।

বাংলাধারা/এফএস/এসএস

আরও পড়ুন