২১ অক্টোবর ২০২৬

‘অনুদান হিসাবে জমির দরকার নেই’

বাংলাধারা প্রতিবেদন »

ভারতের বহুল আলোচিত উত্তরপ্রদেশের অযোধ্যায় মসজিদ করার জন্যে বরাদ্দ ৫ একর জমি গ্রহণ করা হবে কিনা সে ব্যাপারে আগামী ২৬ নভেম্বর এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (১০ নভেম্বর) উত্তরপ্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এ তথ্য জানান।

ভারতের সুপ্রিম কোর্ট রায় শুনানির দিনেই এআইএমআইএমের সভাপতি ও সংসদ সদস্য আসাদুদ্দিন ওবাইসি অযোধ্যায় জমি বিবাদ মামলায় শীর্ষ আদালতের রায় নিয়ে তিনি সন্তুষ্ট নন।

তিনি বলেন, আমি এই রায় নিয়ে সন্তুষ্ট নই। অনুদান হিসাবে আমাদের পাঁচ একর জমির দরকার নেই।

তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের (এআইএমপিএলবি) সাথে একমত হয়েছেন যে তারাও এই রায়ে সন্তুষ্ট নন।

অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি বরাদ্দের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনার বিষয়ে মন্তব্য করে ওবাইসি বলেছিলেন, ‘আমরা আমাদের আইনী অধিকারের জন্য লড়াই করে যাচ্ছিলাম। আমার মতে আমাদের এই পাঁচ একর জমির অফারটি প্রত্যাখ্যান করা উচিত। আমাদের প্রতি পৃষ্ঠপোষকতার ভান করবেন না।’

প্রসঙ্গত, এদিকে শনিবার (৯ নভেম্বর) অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমি রামমন্দির নির্মাণের জন্যে দেওয়ার কথা বলা হলেও মসজিদ নির্মাণের জন্যে আলাদা ৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত দেয় শীর্ষ আদালত।

উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সভাপতি জাফর ফারুকী জানান, জমি নেওয়া হবে কিনা সে সম্পর্কে বিভিন্ন মতামত পাচ্ছি। তবে ২৬ নভেম্বর বোর্ডের সাধারণ সভার বৈঠকে পাঁচ একর জমি নেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এসএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ