বাংলাধারা প্রতিবেদন »
বন্দর নগরী চট্টগ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অন্তহীন ফাউন্ডেশন’র উদ্যোগে শুরু হয়েছে করোনার নমুনা সংগ্রহের ভ্রাম্যমাণ কার্যক্রম। ইতোমধ্যে সংগঠনটি নগরীর ৬টি এলাকায় মিনি ট্রাকের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ শুরু করেছে।
জানা যায়, নগরীর আকবরশাহ ফিরোজশাহ কলোনী, হালিশহর, পাঁচলাইশ ও শেরশাহসহ ৬টি স্থানে সপ্তাহে একদিন করা হবে। এতে নমুনা দিতে পারবে যে কেউই। বিনামূল্যে অস্বচ্ছলরাও পরীক্ষার সুযোগ পাবে।
অন্তহীন ফাউন্ডেশন নির্বাহী পরিচালক সাইফুল হক জানান, এ সুবিধা নেয়ার জন্য এলাকায় মাইকিং, ব্যানারসহ বিভিন্ন প্রচারণা করা হয়েছে। যতদিন দেশে করোনাভাইরাসের প্রভাব থাকবে ততদিন এ কর্মসূচি চালু থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমান নমুনা কালকশন এর এ কর্মসূচিকে যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
নমুনা সংগ্রহ এলাকা এবং দিন হচ্ছে- শনিবার- পাঁচলাইশ আরবান ডিসপেনসারী – বাকলিয়া বয়েস স্কুলের পাশে, পুলিশ বক্স সংলগ্ন। রবিবার-হালিশহর আরবান ডিসপেনসারী হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন। সোমবার- ফিরোজশাহ আরবান ডিসপেনসারী নিউ মন্সুরাবাদ মোস্তফা হাকিম স্কুলের পাশে। মঙ্গলবার-শেরশাহ আরবান ডিসপেনসারী শেরশাহ কলোনি ২ নম্বর রোড, বায়েজিদ বোস্তামি রোড মিনারের পাশে। বুধবার-স্কুল হেলথ আরবান ডিসপেনসারী মিউনিসিপাল স্কুলের পাশের গলি। বৃহস্পতিবার- গাউছুল আজম আরবান ডিসপেনসারী, খাজা রোড চৌধুরি স্কুলের হাতের বাম পাশে।
বাংলাধারা/এফএস/টিএম












