শেষ বিকেলের রোদে
এক ফোঁটা অশ্রু লুকিয়ে রইল,
যেখানে তুমি
কোনো দিন ফিরবে কিনা জানি না
নিখুঁত একটা প্রতিশ্রুতির মতো।
অপেক্ষায় ঝরে পড়ে পাতা,
প্রকৃতি বোঝে যা ছিল অসম্পূর্ণ,
সেটাই সবচেয়ে গভীর।
আমি চেয়েছিলাম একটুখানি আশ্রয়,
প্রতিটি প্রস্থানে নীরব প্রকৃতির মাঝে
তোমায় খুঁজি!
“অপূর্ণতা নিয়ে চলে যাবো,
আর প্রকৃতি তার সাক্ষী হয়ে থাকবে।”
একটা শেষ চিঠি রেখে যাবো
যা বাতাসে উড়বে,
যার ঠিকানা কেবল চোখের জলে লেখা।
পৃথিবী তখন নিঃশব্দ শ্রোতা!
আর অপূর্ণতা একটা চিরন্তন কবিতা।
আমার চোখে ছিল কিছু না-বলা গল্প,
যা পড়তে পারবে না তুমি কোনো দিন।
শেষ নিঃশ্বাসের আগে
প্রকৃতিকে বলে যাবো
“আমার গল্পটা অসমাপ্ত রেখো,
যেন প্রিয় মানুষ ভুলে না যায়।”
অপেক্ষায়
শেষ বিকেলের রোদে
এক ফোঁটা অশ্রু লুকিয়ে রইল,
যেখানে তুমি
কোনো দিন ফিরবে কিনা জানি না
নিখুঁত একটা প্রতিশ্রুতির মতো।
অপেক্ষায় ঝরে পড়ে পাতা,
প্রকৃতি বোঝে যা ছিল অসম্পূর্ণ,
সেটাই সবচেয়ে গভীর।
আমি চেয়েছিলাম একটুখানি আশ্রয়,
প্রতিটি প্রস্থানে নীরব প্রকৃতির মাঝে
তোমায় খুঁজি!
“অপূর্ণতা নিয়ে চলে যাবো,
আর প্রকৃতি তার সাক্ষী হয়ে থাকবে।”
একটা শেষ চিঠি রেখে যাবো
যা বাতাসে উড়বে,
যার ঠিকানা কেবল চোখের জলে লেখা।
পৃথিবী তখন নিঃশব্দ শ্রোতা!
আর অপূর্ণতা একটা চিরন্তন কবিতা।
আমার চোখে ছিল কিছু না-বলা গল্প,
যা পড়তে পারবে না তুমি কোনো দিন।
শেষ নিঃশ্বাসের আগে
প্রকৃতিকে বলে যাবো
“আমার গল্পটা অসমাপ্ত রেখো,
যেন প্রিয় মানুষ ভুলে না যায়।”
প্রিয় মানুষ, তোমার অপেক্ষায়
আমি অপূর্ণ এক পৃথিবী।
আরও পড়ুন
দেশি পাঞ্জাবি ‘মেড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি, চট্টগ্রামের রাজস্থানকে ১ লাখ টাকা জরিমানা
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার চেষ্টা
ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ২১৭
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
এ সম্পর্কিত আরও
ইরানের নেতৃত্বে আলোচনায় যে ৫ নাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব: চট্টগ্রাম থেকে ১০ ফ্লাইট বাতিল
চট্টগ্রামে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পতেঙ্গা সি-বিচে ইচ্ছে মতো দোকান
সর্বশেষ
দেশি পাঞ্জাবি ‘মেড ইন ইন্ডিয়া’ বলে বিক্রি, চট্টগ্রামের রাজস্থানকে ১ লাখ টাকা জরিমানা
সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার চেষ্টা
ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা বেড়ে ২১৭
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
চট্টগ্রাম নিউমার্কেটে শিক্ষার্থীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাই