শেষ বিকেলের রোদে
এক ফোঁটা অশ্রু লুকিয়ে রইল,
যেখানে তুমি
কোনো দিন ফিরবে কিনা জানি না
নিখুঁত একটা প্রতিশ্রুতির মতো।
অপেক্ষায় ঝরে পড়ে পাতা,
প্রকৃতি বোঝে যা ছিল অসম্পূর্ণ,
সেটাই সবচেয়ে গভীর।
আমি চেয়েছিলাম একটুখানি আশ্রয়,
প্রতিটি প্রস্থানে নীরব প্রকৃতির মাঝে
তোমায় খুঁজি!
“অপূর্ণতা নিয়ে চলে যাবো,
আর প্রকৃতি তার সাক্ষী হয়ে থাকবে।”
একটা শেষ চিঠি রেখে যাবো
যা বাতাসে উড়বে,
যার ঠিকানা কেবল চোখের জলে লেখা।
পৃথিবী তখন নিঃশব্দ শ্রোতা!
আর অপূর্ণতা একটা চিরন্তন কবিতা।
আমার চোখে ছিল কিছু না-বলা গল্প,
যা পড়তে পারবে না তুমি কোনো দিন।
শেষ নিঃশ্বাসের আগে
প্রকৃতিকে বলে যাবো
“আমার গল্পটা অসমাপ্ত রেখো,
যেন প্রিয় মানুষ ভুলে না যায়।”
অপেক্ষায়
শেষ বিকেলের রোদে
এক ফোঁটা অশ্রু লুকিয়ে রইল,
যেখানে তুমি
কোনো দিন ফিরবে কিনা জানি না
নিখুঁত একটা প্রতিশ্রুতির মতো।
অপেক্ষায় ঝরে পড়ে পাতা,
প্রকৃতি বোঝে যা ছিল অসম্পূর্ণ,
সেটাই সবচেয়ে গভীর।
আমি চেয়েছিলাম একটুখানি আশ্রয়,
প্রতিটি প্রস্থানে নীরব প্রকৃতির মাঝে
তোমায় খুঁজি!
“অপূর্ণতা নিয়ে চলে যাবো,
আর প্রকৃতি তার সাক্ষী হয়ে থাকবে।”
একটা শেষ চিঠি রেখে যাবো
যা বাতাসে উড়বে,
যার ঠিকানা কেবল চোখের জলে লেখা।
পৃথিবী তখন নিঃশব্দ শ্রোতা!
আর অপূর্ণতা একটা চিরন্তন কবিতা।
আমার চোখে ছিল কিছু না-বলা গল্প,
যা পড়তে পারবে না তুমি কোনো দিন।
শেষ নিঃশ্বাসের আগে
প্রকৃতিকে বলে যাবো
“আমার গল্পটা অসমাপ্ত রেখো,
যেন প্রিয় মানুষ ভুলে না যায়।”
প্রিয় মানুষ, তোমার অপেক্ষায়
আমি অপূর্ণ এক পৃথিবী।
আরও পড়ুন
রামুতে অবৈধ অস্ত্রের তৎপরতা, পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে?
চুয়েটের অচলাবস্থা নিরসনে ৬ সদস্যের পরামর্শক কমিটি গঠন
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
এ সম্পর্কিত আরও
আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
প্রথম বিয়ের তথ্য গোপন, সাম্পানে ঘুরতে নেওয়ার কথা বলে স্ত্রীকে খুন
ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন, যাত্রা শুরু ২৬ অক্টোবর
বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী
সর্বশেষ
রামুতে অবৈধ অস্ত্রের তৎপরতা, পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার
চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে?
চুয়েটের অচলাবস্থা নিরসনে ৬ সদস্যের পরামর্শক কমিটি গঠন
চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে মুগ্ধ পূজা চেরী