পটিয়া প্রতিনিধি »
জাতীয় সংসদের হুইপ পটিয়া থেকে তিন তিন বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, খেলাধুলা অবক্ষয়মুক্ত সমাজ ও দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বর্তমানে সমাজে যেভাবে মাদক, ইয়াবা ও নেশার ছোবল যুব সমাজকে গ্রাস করেছে। তার থেকে যুবসমাজকে আলোর পথে আনতে পড়াশুনার পাশাপাশি ক্রীড়ামুখি করতে হবে। এ বিষয়টি উপলদ্ধি করেই শেখ হাসিনার সরকার ক্রীড়ার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। যার ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় পটিয়ায়ও শেখ রাসেল স্টেডিয়াম নির্মান প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছ। এতে পটিয়ার হাইদগাঁও এলাকায় এ স্টেডিয়াম করতে এলাকাবাসী সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমি মনে করি এখানে স্টেডিয়াম হলে হাইদগাঁও এলাকার মানুষের জীবনযাত্রার মান যেমন বাড়বে তেমনি পুরো এলাকার দৃশ্যপট পাল্টে যাবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পটিয়ার হাইদগাঁওয়ে প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করে হুইপ সামশুল হক চৌধুরী এমপি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্তী, পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, জিরি আ’লীগ সভাপতি আজিমুল হক, পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম.এন.এ নাছির, উপজেলা আ’লীগ নেতা বি.এম জসিম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন, মুজিবুল হক চৌধুরী নবাব, ইউসুফ নবী টিপু, যুবলীগ নেতা এনাম মজুমদার, শাহ আলম মেম্বার, রবিউল আলম ছোটন, শীতল তালুকদার, করিম মোস্তফা, মোহাম্মদ হাসান, এসকান্দর আলী, ছাত্রলীগ নেতা আনিছুর রহমান, আরাফাত শাকিল প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম












