বাংলাধারা ডেস্ক »
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।
রোববার (২৩ মে) বিকেল সোয়া ৪টার দিকে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।
জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।
এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চ্যুয়াল আদালত পাসপোর্ট জমা দেওয়ার শর্তে ও পাঁচ হাজার টাকা মুচলেকায় রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন। পরে আদালত থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। আদালতে জামিনের কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে সাংবাদিক রোজিনা ইসলামকে কারা মুক্তি দেওয়া হয়।
বাংলাধারা/এফএস/এআই












