১৩ মার্চ ২০২৬

অবশেষে ১৯২০টি কিট বুঝে পেল বিআইটিআইডি

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামে করোনা পরীক্ষার একমাত্র কেন্দ্র ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) করোনা পরীক্ষগার ১ হাজার ৯২০ টি কিট বুঝে পেয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ কিটগুলো এসে পৌছায় বলে জানা গেছে।

এর আগে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের (ডিজি) সাথে যোগাযোগ করেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রথম দিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরএনএ কিট না থাকার কথা জানালেও শিক্ষা উপমন্ত্রীর যোগাযোগের পর দ্রুততম সময়ের মধ্যেই কিট দিতে রাজি হয় স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার বিকেলে এ প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমি কালকেই (বুধবার) স্বাস্থ্য বিভাগের ডিজির সাথে কথা বলেছি এক্সটেনশন কিটের বিষয়ে। উনি সর্বাধিক গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার দুপুরের মধ্যে এই কিটগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন। জরুরি কাজ থাকায় আমি চট্টগ্রামে এগুলো নিয়ে যেতে পারছি না। তাই রিসিভ করে ব্যক্তিগত গানম্যানকে সঙ্গে দিয়ে কিটগুলো চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছি। কিটগুলোর প্রয়োজনীয় সুরক্ষা দিয়েই আমার গাড়িতে তোলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যেই এগুলো চট্টগ্রামে বিআইটিআইডির ল্যাবে পৌঁছে যাবে।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ