বাংলাধারা প্রতিবেদন »
অবৈধ দখলদারদের তথ্য দিলে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চসিক মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পদ যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে তাদের তথ্য চেয়ে এ ঘোষণা দেয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মালিকানাধীন যে সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে তাদেরকে এই নােটিশ প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে অবৈধ দখল ছেড়ে দেয়ার জন্য অনুরােধ করা হলাে।
চসিকের এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানসহ ক্ষতিপূরণ আদায়ের সুষ্পষ্ট উল্লেখ করে এতে বলা হয়, অন্যথায় সিটি কর্পোরেশন কর্তৃক উচ্ছেদের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হবে এবং অবৈধ দখলদার হতে ক্ষতিপূরণ আদায় করা হবে।
তাছাড়া অবৈধ দখল সংক্রান্ত যে কোন তথ্য চসিক সংশ্লিষ্ট বরাবর জানাতে দেওয়া হয়েছে দু’টি টেলিফোন নাম্বার এবং তথ্য সরবরাহকারীকে উপযুক্ত পুরস্কার দেয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে চসিক বরাবর তথ্য দিতে ০২৪ ১৩৬০২৭৩, ০১৭১১ ৫৮৫১৯৫ এসব নাম্বারে যোগাযোগ করা যাবে।
বাংলাধারা/এফএস/এএ












