১৩ মার্চ ২০২৬

অব্যাহতি দেয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে

বাংলাধারা ডেস্ক »

করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন অনিয়ম নিয়ে বিতর্কের মধ্যে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) আমিনুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে বলে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে করোনাকালে মাস্ক, পিপিই কেনায় দুর্নীতি এবং লাইসেন্সের মেয়াদ হওয়া রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করায় সমালোচনার মুখে পড়ে স্বাস্থ্য অধিদপ্তর। এর জেরে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তার পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অধিদপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডে মহাপরিচালকের পাশাপাশি পরিচালক (হাসপাতাল) আমিনুল ইসলামের নামও অভিযোগের খাতায় চলে এসেছে। এজন্য তাকেও অব্যাহতি দেওয়া হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ