৩০ মার্চ ২০২৬

অভিজিৎ-প্রান্তের নেতৃত্বে রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়ন

বাংলাধারা প্রতিবেদন »

‘বন্ধু মিছিলে এসো ধরো স্লোগান, রুখো সন্ত্রাস-দখলদারিত্ব-শিক্ষা বাণিজ্য-আগ্রাসন’ এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাঙামাটি জেলা সংসদের ২১তম সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১১ই অক্টোবর) সকাল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও সংগঠন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি রুহিন হোসেন প্রিন্স।

রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিশু দে এর সঞ্চালনায় ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিত বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ সভাপতি ফয়েজ উল্লাহ, কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি ধীষণ প্রদীপ চাকমা, চট্টগ্রাম দক্ষিন জেলা সংসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য অনুপ চক্রবর্তী অভি, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক জগদীশ চাকমা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা শাখার সভাপতি সমীর কান্তি দে, জেলা যুব ইউনিয়নের সভাপতি এম জিসান বখতেয়ার, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরীসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে বিকেল চারটায় সাংগঠনিক অধিবেশন কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতি অভিজিত বড়ুয়াকে সভাপতি ও প্রান্ত দেব নাথকে সাধারণ সম্পাদক এবং অসীম দাশকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্যান্য হলেন- সহ-সভাপতি সুজন বড়ুয়া, সহ-সভাপতি মিশু দে, সহকারী সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, কোষাধ্যক্ষ নিউটন চাকমা, দপ্তর সম্পাদক তাহমিনা আক্তার সুমাইয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক অয়ন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুর্য দত্ত, সাংস্কৃতিক সম্পাদক মঙ্গল বিকাশ চাকমা, সদস্য সুমন চাকমা, সদস্য শিউলি চাকমা।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন