১৮ মার্চ ২০২৬

অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদন জরুরী

বাংলাধারা প্রতিবেদন»

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ০৫ টায় চট্টগ্রামস্থ বিজিএমইএ’র কাস্টমস্ (বন্ড) ও কাস্টমস্ (সী) বিষয়ক স্থায়ী কমিটির যৌথ সভা বিজিএমইএ আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দায় বাংলাদেশের পোশাক শিল্প এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখিন হচ্ছে। বর্তমানে রপ্তানী আদেশ কিছুটা বৃদ্ধি পেলেও ক্রেতা কর্তৃক পোশাকের মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে, অপর দিকে অভ্যন্তরিন বিবিধ খরচ সহ কাস্টমস্ সংক্রান্ত জটিলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে নির্ধারিত লীড টাইমের মধ্যে পণ্য চালান রপ্তানি অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তিনি কাস্টমস্ ও বন্দর কর্তৃপক্ষের কার্যক্রমের সমন্বয় সাধনপূর্বক পোশাক শিল্পের আমদানীকৃত চালান শুল্কায়ন পূর্বক একই দিনে ডেলিভারীর ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। দেশের কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে পোশাক শিল্প সংশ্লিষ্ট কাস্টমস্ ও বন্ডের কার্যক্রম সহজীকরণ পূর্বক দ্রæততার সাথে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।

বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী বলেন, পোশাক শিল্পের আমদানীকৃত পণ্য চালান দ্রুত খালাসে কাস্টমস্ ও বন্ড সংশ্লিষ্ট বিধি বিধান যথাযথ ভাবে প্রতিপালনের জন্য পোশাক শিল্প প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকর্তাদের আরো দক্ষতা অর্জনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

সভার সভাপতিত্ব করেন বিজিএমইএ’র কাস্টমস্্ (সী) বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যন ও প্রাক্তন পরিচালক জনাব অঞ্জন শেখর দাশ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি জনাব রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ’র পরিচালক ও প্রাক্তন প্রথম সহ-সভাপতি জনাব মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক জনাব এ.এম. শফিউল করিম  (খোকন) ও এম. এহসানুল হক।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন