বাংলাধারা প্রতিবেদন »
দারুণ এক জয়ে ২০২০ সালের টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বুকারামাঙ্গার কলম্বিয়ান সিটিতে প্রি-অলিম্পিক টুর্নামেন্টে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে দলটি। উরুগুয়েকে ৩-২ গোলে হারানো আর্জেন্টিনার এটি রাউন্ড রবিন লিগে টানা দ্বিতীয় জয়।
ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ৫০ মিনিটে অগাস্টিন উর্জি করেন প্রথম গোল। তিন মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল করেন প্যাট্রিসিও নেহুয়েন পেরেজ।
৬৭ মিনিটে কলম্বিয়াকে পেনাল্টি থেকে গোল এনে দেন এডউইন সেত্রে। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
প্রসঙ্গত, ২০০৪ এবং ২০০৮ সালের অলিম্পিকে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
বাংলাধারা/এফএস/টিএম












