ক্রীড়া ডেস্ক »
নির্ধারতি ৯০ মিনিট ১-১ গোলে সমতা থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই দুর্দান্ত এক গোল করলেন ব্রাজিলের ম্যালকম। সেই গোলেই টোকিও অলিম্পিকের স্বর্ণ জয় নিশ্চিত হলো লাতিন আমেরিকার দেশটির। ২০১৬ সালের পর টানা দ্বিতীয়বার অলিম্পিকের স্বর্ণ জিতলো সেলেসাওরা।
২০১৬ রিও অলিম্পিকে প্রথম নেইমারের হাত ধরে অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয় করেছিল ব্রাজিল। সেবার টাইব্রেকারে জার্মানিকে হারিয়েছিল তারা। টাইব্রেকারের শেষ শটটি নিয়েছিলেন নেইমার। ৫ বছর পর টোকিওয় দানি আলভেজের নেতৃত্বাধীন ব্রাজিল সেই স্বর্ণ পদকটি ধরে রাখলো।
নির্ধারিত ৯০ মিনিটে বেশ কয়েকবার দুর্ভাগ্যের মুখোমুখি হয় ব্রাজিল। পেনাল্টি মিস হয়, বল ফিরে আসে পোস্টে লেগে। না নির্ধারিত সময়েই দুয়ের অধিক গোল হতে পারতো ব্রাজিলিয়ানদের।
বাংলাধারা/এআই












