বাংলাধারা প্রতিবেদন »
করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১২ মে) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীনের নির্দেশে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে অসহায়, কর্মহীন ও হতদরিদ্র পঞ্চাশটি (৫০) পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ও কাঞ্চনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফিরোজ।
এময় উপস্থিত ছিলেন কাঞ্চনা ছাত্রদলের সি. যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসিফ, দফতর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদায়) রাকিব শাহরিয়ার, মো. ওয়াহেদ, প্রচার সম্পাদক তানজিম হেলাল, সহ-প্রচার সম্পাদক মামুন, রিয়াদ, শফিক, ঈমন, সেকাবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফিরোজ বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। তাই এই মুহূর্তে সবাইকে ঘর থেকে বাহির না হয়ে নিজেকে নিরাপদ রাখতে হবে। সরকার এখনও দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠতে ব্যার্থ। গরীব, দুঃস্থ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। সবাইকে আপাদকালীন সময়ে রাজনীতির উর্ধ্বে উঠে করোনা যুদ্ধে শরিক হতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাঞ্চনায় সহয়তা কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












