বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী অসহায়, নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য নগরীর সরাইপাড়া, মুনিরনগর, উত্তর কাট্টলী ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।
রেজাউল করিম চৌধুরী বলেন, দেশের এই দুর্যোগকালে সাধারণ মানুষের পাশে থাকা মানবিক কাজ। দেশের বৃহত্তর জনগোষ্ঠীর জানমাল রক্ষায় আমাদের উচিত সরকারি নির্দেশনা যথাযথ ভাবে মেনে চলা। এ সময় সবচেয়ে দুরবস্থার সম্মুখীন হতে হয় সমাজের নিম্নআয়ের মানুষগুলোকে। তারা দিন এনে দিন খায়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছেন। সমাজের বিত্তবানদেরও উচিত নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহায়তায় এগিয়ে আসা।
এ সময় উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম- আহ্বায়ক মোহাম্মদ ইকবাল, নগর যুবলীগ নেতা মো. আবু, মুনিরনগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হোসেন, সরাইপাড়া ও দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের নেতারা।
বাংলাধারা/এফএস/টিএম












