৩০ মার্চ ২০২৬

কর্মহীন অসহায় মানুষের জন্য ত্রাণ দিল বিজিএমইএ

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাসের কারণে সৃষ্ট বর্তমান সংকটময় পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষের জন্য ত্রাণ দিয়েছে পোশাক শিল্পমালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

আজ (১২ এপ্রিল) রোববার বেলা সাড়ে ১১টায় চশমা হিলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দুপুর ১টায় চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন ও দুপুর দেড়টায় দামপাড়ায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের কাছে বিজিএমইএ’র ত্রাণ হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম, পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, এনামুল আজিজ চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, মঈনউদ্দিন আহমেদ মিন্টু, মোহাম্মদ ফেরদৌস, সাবেক পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্লাহ মনসুর, বিজিএমইএ সদস্য আবু হাসনাত চৌধুরী প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন