বিনোদন ডেস্ক »
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান প্রথমবার স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করে নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন। তার অভিনীত স্বল্পদৈর্ঘ্যটি এবার অস্কার পুরস্কার মনোনয়ন পেয়েছে।
গত বছর জুলাইয়ে শর্ট ফিল্ম ‘নটখট’ -এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা বালান। স্বল্প দৈর্ঘ্যের ছবি দিয়েই প্রযোজনা শুরু করেন এই অভিনেত্রী। ‘নটখট’ ছবিটির চিত্রনাট্য তার এতটাই পছন্দ হয়েছিল যে তৎক্ষণাৎ প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে ফেলেন ।
ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তা সহ নানা বিষয় ফুটে উঠেছে এ ছবিতে। পুরুষতান্ত্রিক সমাজের যাঁতাকলে রোজকার জীবনে ঘরে-বাইরে কীভাবে নারীদের হেনস্তা হতে হয় এবং ক্রমশ তা কীভাবে প্রকট আকার ধারণ করছে, সেই বিষয়গুলির দিকেও আলোকপাত করেছে বিদ্যা প্রযোজিত ছবি ‘নটখট’। যেখানে গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা।
ছবিটি মুক্তি পেতেই দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এবার এই ছবিটি বছরের বেস্ট অফ ইন্ডিয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির পুরস্কার পেল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন তিনি।লিখেছেন, ‘সত্যিই, দারুণ আনন্দ হচ্ছে। ভারতের স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিটি সেরা হয়েছে। এবার এটি অস্কারে মনোনীত হওয়ার যোগ্য হয়ে উঠেছে। সেই সঙ্গে আড়াই হাজার ডলারও জিতেছে।’
বাংলাধারা/এফএস/ওএস/এআর












