২৬ মার্চ ২০২৬

অস্ত্র ও ইয়াবা বিক্রি করতে অপেক্ষারত রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা। এসময় তার কাছ থেকে ১টি পাইপগান অস্ত্র, কার্তুজ ও ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নুর আলম (৩৫) উখিয়া মধুরছড়া ৩নং ক্যাম্প, ব্লক নং-বি-১৬ এর মৃত আবদুল করিম ছেলে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

তিনি জানান, রোববার রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী অস্ত্রশস্ত্র নিয়ে মাদক ক্রয় বিক্রয় করার খবর পেয়ে মধুরছড়া ক্যাম্পে অভিযান চালিয়ে নুর আলমকে দেশীয় পাইপগানসহ আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার উদ্দেশ্য অবৈধ অস্ত্র, গুলি তার নিজ হেফাজতে রেখেছিল বলে সে স্বীকার করেছে।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন