১৩ মার্চ ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ; রেস্তোরাঁকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

নগরীর দেওয়ানহাট এলাকার তাজবি রেস্তোঁরায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের কারণে রেস্তোরাঁটিকে জরিমানা করা হয়।

রোববার (১২ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

তিনি বলেন, চলমান মহামারি করোনাভাইরাসের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করছিল রেস্তোরাঁটি যা কোনোভাবেই মেনে নেয়ার নয়। এমনিতেই সাধারণ মানুষ করোনার কবলে পড়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এসব কিছু বিবেচনায় নিয়ে তাজবি রেস্তোঁরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে ক্রেতা সাধারণকে সেবা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ