২২ মার্চ ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় লাখ টাকা জরিমানা গুনল শাহ পরান বেকারী

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর সরাইপাড়ার শাহ পরান বেকারীকে ১ লাখ টাকাহ বিভিন্ন অপরাধে ১২ ব্যক্তিকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে চসিক ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ সেপ্টেম্বর) নগরীর সরাইপাড়া, কাজীর দেউরী, নুর আহমদ সড়ক, এস এস খালেদ রোড ও জামালখান এলাকাই অভিযান পরিচালনা করেন চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অন্যদিকে বহদ্দারহাট থেকে সিএন্ডবি মোড় পর্যন্ত অভিযান পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চোধুরী বলেন, চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে সরাইপাড়া এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী পণ্য উৎপাদন ও বাজারজাত করাসহ কর্মীদের হেলথ ফিটনেস সনদ না থাকায় শাহ পরান বেকারী মালিকের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে কাজীর দেউরী, নুর আহমদ সড়ক, এস এস খালেদ রোড ও জামালখান রোডের উভয় পাশে ফুটপাত নালা ও রাস্তার অংশ দখল করে দোকান বর্ধিত করা এবং মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দেওয়াল, দোকানের বর্ধিত অংশ, স্থাপনা, স্ল্যাব উচ্ছেদ করা হয়। এছাড়া কাজীর দেউরী এস এস খালেদ রোডের ফুটপাত দখল করার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম অভিযানে অংশ নেন ।

অন্যদিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে নগরীর বহদ্দারহাট থেকে সিএন্ডবি মোড় পর্যন্ত আরকান রোডে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় ৯ ব্যক্তির বিরুদ্ধে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আদালত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের মোকদ্দমায় ১ ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা প্রদান করেন।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ