১৮ মার্চ ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন; ২০ হাজার টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের জন্য খাদ্য তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৪ আগস্ট) নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃতে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য শিশু খাদ্য জেম, জেলী, লিচি,আইচবার ও ললিপপ উৎপাদন করায় ১টি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্য।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন