বাংলাধারা প্রতিবেদন »
এ বছর আইজিপি ব্যাজ পাওয়া পুলিশের ৫৯৫ জন সদস্যদের মধ্যে কক্সবাজারের রয়েছেন ১১ জন। অন্যদিকে খাগড়াছড়ি থেকে পেয়েছেন তিনজন। বিভিন্ন স্তরের এই পুলিশ সদস্যরা জেলা পুলিশ, র্যাব-১৫, ট্যুরিস্ট পুলিশ ও এপিবিএনে কর্মরত রয়েছেন।
পুলিশ সদর দফতর থেকে বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই তালিকা চূড়ান্ত করা হয়।
পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে ছয়টি বিশেষ ক্যাটাগরিতে মনোনীতরা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার পাবেন।
রোববার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধন শেষে পুলিশের সর্বোচ্চ পদক প্রদান করবেন।
অন্যদিকে পুলিশ সপ্তাহের শেষ দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আইজিপি ব্যাজ তুলে দেবেন। ক্যাটাগরি অনুযায়ী পদকের সঙ্গে প্রত্যেক সদস্য পাবেন ৫ থেকে ২৫ হাজার টাকা করে।
বাংলাধারা/এফএস/টিএম












