১৬ মার্চ ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর জালে তালিকাভুক্ত সন্ত্রাসী টেম্পু আলম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী, ১৬ মামলার আসামি মো. জানে আলম প্রকাশ টেম্পু আলমকে (৪৩) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে কোতোয়ালী মোড় সুন্দরশাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টেম্পু আলম চন্দনাইশের পশ্চিম কেশুয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সিএমপির তালিকাভুক্ত দুর্ধর্ষ সন্ত্রাসী মো. জানে আলম প্রকাশ টেম্পু আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৬টি মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ