বাংলাধারা প্রতিবেদন »
তামিম ইকবাল ও নাফিসের ফুফু এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের বড় বোন সাজলা আলী মারা গছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
মঙ্গলবার (২৩ জুন) ভোর ৫টায় বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
ডায়াবেটিসজনিত অসুস্থতায় ভোগার পর মঙ্গলবার ভোর ৫টায় বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আকরাম খান গণমাধ্যমকে জানান, আমার বড় বোন আজ (মঙ্গলবার) ভোরে মারা গেছেন। করোনার কোনো বিষয় নেই। উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল তার। তিনদিন আগে পা কেটে গিয়েছিল। এরপর অবস্থা আরও জটিল হয়। সাজলার বয়স হয়েছিল ৫৫ বছর। বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সবাই দোয়া করবেন।
তিনি আরও জানান, আমাদের অনেক বড় পরিবার, ৭ ভাই ৫ বোন। আজকে মারা যাওয়া বোনের জানাজায় করোনার কারণে যেতে পারিলাম না। আপনাদের সবার কাছে তার জন্য দোয়া প্রার্থী।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












