আনোয়ারা প্রতিনিধি »
প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।
শনিবার (৩০) জানুয়ারি দুপুরে হাইলধরস্ত বাবুর কবরে জিয়ারতে আসেন তিনি।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় রেজাউল করিম চৌধুরী বলেন, আজকে বাবু ভাই বেঁচে থাকলে তিনি অত্যন্ত আনন্দিত হতেন। বাবু ভাই মরেও আজকে অমর। তিনি হাজারো নেতাকর্মীর অন্তরে এখনো সেই আগের মত অবস্থান করেন। তিনি আওয়ামী রাজনীতির জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আমরা তাদের দেখানো পথ ধরেই রাজনীতিতে অগ্রসর হতে চাই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, রায়পুর ইউপি চেয়ারম্যান মো. জানে আলমসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
বাংলাধারা/এফএস/এআর








