বাংলাধারা প্রতিবেদন »
প্রাণঘাতী করোনাভাইরাস ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য হ্রাসের কারণে আগামি অর্থ বছরে প্রবাসী আয় কমতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিগত অর্থ বছরে বাজেটে প্রবাস আয় পাঠাতে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই পদক্ষেপের কারণে ২০১৯-২০ অর্থ বছরে ১ মাস বাকি থাকতেই ১৬.৫৬ বিলিয়ন ডলার প্রবাস আয় হয়েছে। এই অর্থ দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে বিশেষ অবদান রাখছে।
অর্থমন্ত্রী বলেন, প্রধান প্রধান শ্রমবাজারে করোনাভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবজনিত কারণে ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য হ্রাসের ফলে আগামি অর্থ বছরে প্রবাস আয়ের প্রবৃদ্ধি শ্লথ হতে পারে। আগামি অর্থ বছরেও এই খাতে ২ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












