২৭ মার্চ ২০২৬

আগামীকাল থেকে মডার্নার টিকা বন্ধে অনিশ্চয়তায় বিদেশগামীরা

বাংলাধারা প্রতিবেদক »

আগামীকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে মডার্নার টিকা প্রদান বন্ধ ঘোষণায় বিদেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় বিদেশগামীরা।

বিদেশগামীরা জানান, আস্ট্রাজেনেকার মতো যদি মডার্নার টিকাদানও বন্ধ হয়ে যায় তাহলে দেশের বাইরে যেতে পারবে না।

কুয়েত, কাতার, ওমানসহ আরও বেশ কয়েকটি দেশের প্রবাসীরা জানিয়েছেন, ‘মডার্নার প্রথম ডোজ টিকা নিয়েছি। কিন্তু এখন সরকার ঘোষণা দিয়েছে ১২ আগস্ট থেকে মডার্নার টিকাদান বন্ধ করে দিবে। দ্বিতীয় ডোজ না পেলে দেশের বাইরে যাওয়া সম্ভব হবে না।’

অনেকে বলেন, ‘দ্বিতীয় ডোজের ওপর নির্ভর করে বিমানের টিকিট কনফার্ম করবো। যদি টিকা শেষ হয়ে যায়, তাহলে কি হবে বুঝতে পারছি না।’

জেনারেল হাসপাতালের আরএমও আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘মডার্নার টিকা প্রত্যাশীদের সমস্যার বিষয়টি বুঝানো যাচ্ছে না। শতভাগ চেষ্টা করছি বুঝানোর। তাছাড়া বিদেশগামী যাত্রীদের ব্যাপারে সরকারি তেমন কোনো নির্দেশনা নেই যে, তাদের বুঝাবো।’

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘মডার্নার টিকা আমাদের কাছে যা মজুদ আছে তা দিচ্ছি। নতুন ডোজ না আসলে আমরা নতুন করে টিকা দিতে পারবো না। তবে শনিবারের মধ্যে আরও একটি টিকার চালান আসার কথা রয়েছে। সেটা পেলেই আমরা টিকা দেওয়া শুরু করতে পারবো।’

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন