১৪ মার্চ ২০২৬

আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর খুলশী থাধানাধীন সেগুনবাগান রেলওয়ে জাদুঘরের কাছে শহিদ মিনারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতের নাম মো.তারেক প্রকাশ সুমন প্রকাশ জামাই সুমন (২৭)।

গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.মিজানুর রহমান বাংলাধারাকে বলেন, সোমবার রাত সাড়ে দশটায় এক গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার সেগুনবাগান রেলওয়ে জাদুঘরের নিকট আমরা অভিযান চালাই। অভিযানে আসামি মো.তারেক প্রকাশ সুমন প্রকাশ জামাই সুমনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, এসময় তার কাছ থেকে এক রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ