বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে ওয়াসার পাইপলাইন কাটা পড়ায় লাইনে পানি সরবরাহ বন্ধ রয়েছে। সড়কে পানি জমে যাওয়ায় বন্ধ রয়েছে গাড়ি চলাচল।
শনিবার (৬ মার্চ) ভোরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এর শ্রমিকরা বনানী কমপ্লেক্সের সামনের সড়কে পাইলিংয়ের কাজ করার সময় পাইপলাইন কেটে যায়।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, পানি সরবরাহ বন্ধ রাখায় আগ্রাবাদবাসী সাময়িক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে।
তিনি আরো বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আমাদের পাইপলাইনের ম্যাপ দেওয়া হয়েছে। কাজ করার সময় আমাদেরকে জানাতে বলা হয়েছিল। কিন্তু আমাদের না জানিয়ে কাজ করেছে। এখন মানুষ পানি না পেলে ওয়াসাকে দোষ দেবে’।
বাংলাধারা/এফএস/এআর












