১৭ মার্চ ২০২৬

আগ্রাবাদে বহুতল ভবনে আগুন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় একটি বহুতল ভবনের পাঁচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আগ্রাবাদ কমার্স কলেজের পাশে একটি বেসরকারি অফিস ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এনামুল হক বলেন, ‌‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় অফিসের প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’ তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন