১৩ মার্চ ২০২৬

আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা

বাংলাধারা প্রতিবেদন »

গত কয়েকদিন যাবত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, আজও সারাদেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

শনিবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তীত থাকবে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৩০-৪০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

রাজধানী ছাড়া খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ