২০ মার্চ ২০২৬

আজ গণতন্ত্র মুক্তি দিবস

বাংলাধারা প্রতিবেদন »

গণতন্ত্র মুক্তি দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে (৬ ডিসেম্বর) গণ-আন্দোলের মুখে পদত্যাগ করেন তথকালিন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ। অবসান হয় ৯ বছরের স্বৈরশাসনের। মুক্তি পায় গণতন্ত্র।

গণতন্ত্রবিরোধী সব ষড়যন্ত্রকে প্রতিহত করে গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করার আহবান জানিয়ে এক বাণী দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামরিক আইন জারির মাধ্যমে ১৯৮২ সালের ২৪ মার্চ ক্ষমতা দখলে নেয় তখনকার সেনাপ্রধান এরশাদ। পরে চলমান আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।
বিভিন্ন রাজনৈতিক দল দিবসটিকে বিভিন্ন নামে পালন করে থাকে। ‘গণতন্ত্র মুক্তি দিবস’ নামে পালন করে আওয়ামী লীগ। ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। ‘সংবিধান সংরক্ষণ দিবস’ নামে পালন করে জাতীয় পার্টি।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

বাংলাধারা/এফএস/এইচএফ/এআর

আরও পড়ুন