২১ মার্চ ২০২৬

আজ বসছে পদ্মাসেতুর ১৬তম স্প্যান

বাংলাধারা ডেস্ক »  

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মাসেতু। নির্মাণকাজের অংশ হিসেবে আরও একটি স্প্যান বসানো হচ্ছে আজ।

মঙ্গলবার(১৯ নভেম্বর) ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যানটি। প্রায় আড়াই কিলোমিটার দৃশ্যমান হবে পদ্মা সেতু।

আবহাওয়াসহ সব কিছু অনুকূলে থাকলে দুপুরের মধ্যেই স্প্যানটি পিলারের উপর বসানো সম্ভব হবে বলে জানিয়েছেন প্রক্যেশলীরা। ইতোমধ্যে ভাসমান ক্রেনের সাহায্যে স্প্যানটি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে নিয়ে যাওয়া হয়েছে।

পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, এ মাসেই আরও দুটি স্প্যান বাসনো হবে। এর আগে ১৫টি স্প্যান বসানোর মাধ্যমে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘে্র সেতুটির ২২৫০ মিটার দৃশ্যমান হয়েছে। ৪ডি’ নম্বর স্প্যানটি ২২ ও ২৩ নম্বর পিলারের উপর বসানো হবে। এটির প্রস্তুতিও প্রায় সম্পন্ন। ২১ ও ২২  নম্বর পিলারের উপর আরও একটি স্প্যান এ মাসেই বসানো হবে। এছাড়া ২২ ও ২৩ নম্বর  জন্য তৈরি করা ৪ডি স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে প্লাটফরম তৈরি করে নদীর তীরে রাখা আছে।

কিন্তু নদীর চ্যানেলের নাব্যতার কারণে স্প্যানটি সেখান থেকে তুলে এনে স্থাপনে বিলম্ব হচ্ছে। পলি জমে থাকায় নাব্য সংকটের কারণে ক্রেনবাহী জাহাজ  পিলারের কাছে পৌঁছতে পারছিলনা তাই স্প্যান বসাতে বিলম্ব হচ্ছিল। তবে দিনরাত ড্রেজিং করে ওই এলাকায় নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে।

২০০৭ সালে পদ্মা সেতু প্রকল্পটির যাত্রা শুরু হয়।২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে ১৫টি স্প্যান বসানো হয় ।প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসিয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সবকটি পিলার এরই মধ্যে দৃশ্যমান হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন