১৩ মার্চ ২০২৬

আজ বাংলাদেশের জন্য কনসার্টের রজতজয়ন্তী

বাংলাধারা প্রতিবেদক  »

আজ থেকে ৫০ বছর আগে নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ (বাংলাদেশের জন্য কনসার্ট)। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তহবিল সংগ্রহে বিশেষ ভুমিকা রেখেছিল এই কনসার্ট।

রবি শঙ্কর বলেছিল “তুমি সম্ভবত এটা বুঝে উঠতেও পারবে না”, জর্জ বলেন আমি হয়তো কিছু একটা করতে পারবো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তহবিল সংগ্রহে নিউইয়র্কে যে গানের আয়োজন হয়েছিল, বিখ্যাত সেই ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের পটভূমি সম্পর্কে বলেছিলেন রবি শঙ্কর।

রবি শঙ্কর বলেছিলেন এমন ভাবে,”খবরগুলো পড়ে আমার খুব মন খারাপ ছিল, আর আমি বললাম, “জর্জ, এই হলো অবস্থা, আমি জানি এটা তোমার দুর্ভাবনার বিষয় না, তুমি সম্ভবত এটা বুঝে উঠতেও পারবে না।

“কিন্তু আমি যখন জর্জের সঙ্গে কথা বললাম, তিনি বেশ আবেগ তাড়িত হয়ে ওঠেন; আর আমাকে বলেন, “হ্যা,আমার মনে হয় আমি হয়তো কিছু একটা করতে পারবো।”

রবিশঙ্কর জন কোলট্রেন এবং ফিলিপ গ্লাসের মতো সঙ্গীতশিল্পীদের প্রভাবিত করেছিলেন এবং ইয়ার্ডবার্ডস, দ্য কিঙ্কস, দ্য বাইর্ডস এবং আরও অনেকের মতো গোষ্ঠীকে প্রভাবিত করেছিলেন।

মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের সহায়তায় নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে যে কনসার্টের আয়োজন করা হয়েছিল, তা ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ১৯৭১ সালের ১ আগস্ট জগৎ সেরা বিটলস ব্যান্ড খ্যাত শিল্পী জর্জ হ্যারিসন ও সেতারবাদক পণ্ডিত রবি শংকরের উদ্যোগে সেই কনসার্টটি অনুষ্ঠিত হয়েছিল। তাতে বব ডিলনসহ পৃথিবী সেরা শিল্পীরা অংশ নেন।

দুটি বেনিফিট কনসার্টে দর্শক হয়েছিল ৪০ হাজারেরও বেশি। সেখান থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে খরচ করা হয় বাংলাদেশের উদ্বাস্তু মানুষের জন্য।

পঞ্চাশ বছর পরেও স্মরণীয় হয়ে আছে শঙ্কর এবং হ্যারিসনের মতো আরও অনেকের মানবতার জন্য এই সম্মিলিত বাংলাদেশের জন্য ভালোবাসা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ