২০ মার্চ ২০২৬

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস

বাংলাধারা প্রতিবেদন  »

আজ বিশ্ব নিউমোনিয়া দিবস। ২০০৯ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হলে মৃত্যুর আশংকা বেশি থাকে।

বাংলাদেশে বছরে ২৪ সহস্রাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়া ৫০ হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়। যাদের বয়স ৫ বছরের নিচে।

নিরাময়যোগ্য রোগ হলেও প্রতি ২০ সেকেন্ডে বিশ্বে একজন শিশু এ রোগে মারা যায়। তবে শিশু ছাড়া সব বয়সী এ রোগে আক্রান্ত হতে পারে। বয়স্কদের জন্যও এ রোগ ঝুঁকিপূর্ণ।
ইউনিসেফের তথ্যমতে, সংক্রমণ রোগসমূহের মধ্যে নিউমোনিয়ায় সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়। ২০১৯ সালে বিশ্বে এ রোগ সংক্রমণের জন্য ২.৫ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬ লাখ ৭২ হাজার জন শিশু।

ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, পরজীবী- যেকোনটি দিয়েই নিউমোনিয়া হতে পারে। জীবাণু শরীরে প্রবেশ করার পর থেকে লক্ষণ দেখা দেয়। জ্বর, শরীর ব্যথা, নাক দিয়ে পানি পড়া নিউমোনিয়ার লক্ষণ। দিবসটি উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, একসময় শিশুমৃত্যু হ্রাস নিয়ে বাংলাদেশ গর্ব করত। কিন্তু কয়েক বছর ধরে গর্বের জায়গাটি হারিয়ে যাচ্ছে। নিউমোনিয়া প্রতিরোধে সব কার্যক্রম দ্বিগুণ বাড়ানো উচিত ছিল, কিন্তু সেটি হয়নি। বর্তমানে নিউমোনিয়ায় শিশুমৃত্যু কমাতে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে, তা–ও পর্যাপ্ত নয়।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন