১৬ মার্চ ২০২৬

আজ রাত ১২ টার মধ্যেই প্রার্থীদের প্রচার সামগ্রী সরানোর নির্দেশ

বাংলাধারা প্রতিবেদন »

আসন্ন চট্টগ্রাম সিটি নির্বাচনে আগ্রহী প্রার্থীদের পক্ষে শুভেচ্ছা বাণী, দোয়াপ্রার্থী সম্বলিত ব্যানার, পোস্টার, দেয়ালিকা, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী প্রার্থীদের স্বউদ্যোগে আজ সোমবার রাত ১২টার মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছেন রিটার্নিং অফিসার।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান এ নির্দেশ দেন।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব অপসারণ করা না হলে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর অভিযুক্ত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ২৯ মার্চ। এবারই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ১ মার্চ। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মার্চ। এছাড়া ৯ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন