২৮ এপ্রিল ২০২৬

আদর্শ হাই স্কুল ও পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ‘১ম আন্তঃইস্পাহানি ক্রিকেট টুর্নামেন্ট’-এর। সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত লড়াইয়ে সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্পাহানি আদর্শ হাই স্কুল এবং জুনিয়র গ্রুপে শিরোপা জিতেছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

টুর্নামেন্টের সিনিয়র গ্রুপের ফাইনালে মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়কে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে ইস্পাহানি আদর্শ হাই স্কুল। অন্যদিকে, জুনিয়র গ্রুপেও রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে মির্জা আহমেদ ইস্পাহানি স্মৃতি বিদ্যালয়; এই বিভাগে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এম ইস্পাহানি লিমিটেডের রেক্টর ও চিফ কো-অর্ডিনেটর (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং সিস্টার্স স্কুলসমূহ) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ইস্পাহানি পরিবার সব সময় সুস্থ ধারার বিনোদন ও ক্রীড়া চর্চাকে উৎসাহিত করে আসছে।”

ইস্পাহানি আদর্শ হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব নারগিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে ট্রফি গ্রহণের মাধ্যমে শেষ হয় এই আয়োজন।

আরও পড়ুন