বাংলাধারা ডেস্ক »
কুমিল্লার একটি আদালতে বিচারকের সামনেই খুনের মামলার আসামির ছুরিকাঘাতে অপর এক আসামির মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিনের জানান, আজ (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লা দায়রা জজ আদালতের বিচারকের সামনে এক হত্যা মামলার আসামি ফারুক একই মামলার অপর আসামি হাসানকে ছুরিকাঘাত করেন। এতে হাসানের মৃত্যু হয়।
ফারুক কুমিল্লার লাকসাম উপজেলার অহিদুল্লাহর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঘাতক হাসান লাকসাম উপজেলার শহীদুল্লাহর ছেলে।
আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের এজলাসে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সংঘটিত একটি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছিল। সাক্ষ্য দেওয়ার সময় ওই মামলার আসামি হাসান অন্য আসামি ফারুককে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। ঘাতক হাসানকে গ্রেফতার করা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাধারা/এফএস/এমআর












