২০ মার্চ ২০২৬

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন আলহাজ্ব এম এ কাশেম

মিরসরাই প্রতিনিধি  »

মিরসরাইয়ে অশ্রুসিক্ত নয়নে চেয়ারম্যান হিসেবে ১০ নং মিঠানালা ইউনিয়ন পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এম এ কাশেম।

রবিবার (৮নভেম্বর) সকালে উপজেলার মিঠানালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের উপস্থিতিতে নব-নির্বাচিত চেয়ারম্যানকে দায়িত্বভার হস্তান্তর করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবউদ্দিন।এই দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে প্রয়াত চেয়ারম্যান খায়রুল আলম খায়েরের স্থলাভিষিক্ত হলেন তার ছোট ভাই এম এ কাশেম।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আলোচনা সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবউদ্দিনের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আব্দুল মজিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট আলহাজ্ব এম এ কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন ডিপটি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, ৭নং ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, ১নং ওর্য়াড ইউপি সদস্য মিজানুল হক, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবু নোমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এরপর অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, মিরসরাই থানার ওসি (তদন্ত)দীনেশ, ৭নং কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ১০নং মিঠানালা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অসিত রঞ্জন মজুমদার সহ বিভিন্ন ওর্য়াডের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য সহ উপজেলা ও ইউনিয়নস্থ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় আবেগে আপ্লুত হয়ে পড়েন চেয়ারম্যান এম এ কাশেম।তিনি সবাইকে তার প্রয়াত বড় ভাই সাবেক চেয়ারম্যান খাইরুল আলম খায়েরের জন্য দোয়া করার আহ্বান জানান এবং উনার অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন