১৩ অক্টোবর ২০২৬

আনোয়ারায় ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক কাউন্সিল, নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার শুরা অধিবেশন ও দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় আনোয়ারা উপজেলার কলেজ রোড এলাকার একটি রেস্টুরেন্টে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ আমির হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মাওলানা নেজাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ তেমন চোখে পড়ছে না। ফলে খুন, রাহাজানি ও অপরাধ বাড়ছে। মানবতার সার্বিক মুক্তির জন্য ইসলামী শরিয়াহর বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

কাউন্সিলে উপস্থিত দায়িত্বশীলদের ভোটের মাধ্যমে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাফেজ আমির হোসাইন।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা নুরুল আবসার ও মাওলানা ক্বারী ফোরকান মাহমুদ। সেক্রেটারি হয়েছেন মাওলানা হাফেজ নেজাম উদ্দিন তালুকদার। জয়েন্ট সেক্রেটারি হিসেবে মাওলানা মুহাম্মাদ তৈয়ব এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মাহমুদুল হাসান দায়িত্ব পেয়েছেন।

কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফ উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমান বাদশা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম অলি উল্লাহসহ আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

আরও পড়ুন