১৯ মার্চ ২০২৬

আনোয়ারায় এস এম শাহেদের মতবিনিময় ও ইফতার

আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও ইফতার করেছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম শাহেদ আলী।

বুধবার উপজেলার হাইলধর ইউনিয়নের সৈয়দবাড়ি মাঠে আয়োজিত এক সভায় তিনি আগামীর সমৃদ্ধ আনোয়ারা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি এস এম রাশেদ আলীর সভাপতিত্বে এবং এস এম বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম শাহেদ আলী।

এসময় তিনি আনোয়ারা উপজেলার প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করা, অবহেলিত জনপদগুলোর সুষম উন্নয়ন এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি আধুনিক, মাদকমুক্ত ও কর্মসংস্থানমুখী উপজেলা গড়ে তুলতে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন হাইলধর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম, সাধারণ সম্পাদক এখলাসুর রহমান, সিজেকেএস সাঁতার কমিটির যুগ্ম সম্পাদক ইমরান এমি, হাইলধর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস মাহমুদ খোকন, উপজেলা বিএনপির সাবেক সদস্য বজলুল করিম বজলু, এস এম সাদিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ আলী, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আমিন ফারুক, এস এম ফাহাদান, এস এম হাবিবুল্লাহ, এস এম সাজ্জাদ হোসেন, মো. জসিম এবং মাস্টার মোহাম্মদ আব্দুল গণিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন