১৩ মার্চ ২০২৬

আনোয়ারায় করোনা রোগীদের জন্য আ.লীগ নেতার চিকিৎসা উপকরণ

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের আইসোলেশন সেন্টারের জন্য অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসার উপকরণ সামগ্রী প্রদান করেছেন আখতারুজ্জামান সেন্টার দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আজিজুল হক চৌধুরী নসু।

মঙ্গলবার (১৬ জুন) সকালে তাঁর ২ জন প্রতিনিধি আনিসুর রহমান ও নজরুল হকের মাধ্যমে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের হাতে এসব উপকরণ সামগ্রী তুলে দেন।

উপকরণ গুলোর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার ২ সেট, নেবুলাইজার ৮ সেট, অক্সিমিটার ৪ সেট, মাক্স ১০০০ পিস।

উল্লেখ্য, আনোয়ারা উপজেলার করোনা রোগীদের জন্য স্থানীয় একটি কমিউনিটিসসেন্টারে ১২ বেডের আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেছে, উপজেলা প্রশাসন। যে সকল করোনা রোগী বাড়িতে থাকতে অসুবিধা হবে তারা এই আইসোলেশন সেন্টারে থাকতে পারবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, আমরা প্রাথমিকভাবে ১২ বেড দিয়ে শরু করেছি। প্রয়োজনে সেটা ১০০ বেডে উন্নীত করা  হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ