আনোয়ারা উপজেলায় চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের আনোয়ার হোসেনের গোয়ালঘরে আগুন লেগে চার গরু এক ছাগল পুড়ে যায়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল নয়টায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গরুর মালিকের শোর-চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে গেলেও ততক্ষণে সব পুড়ে যায়।আগুনে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
চাতরী ইউপি চেয়ারমান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রত উপজেলা প্রাণী সম্পদ অফিসারকে ফোন করে গরুগুলোর চিকিৎসার ব্যবস্থা করি। সারা শরীর আগুনে ঝলসে গেছে। একটি ছাগল পুড়ে কয়লা হয়ে গেছে। আমি ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানাই।
গরুর মালিক আনোয়ার হেসেন বলেন, ঘন কুয়াশার কারণে সকালে আমরা ঘরের ভেতর অবস্থান করছিলাম। আগুনের শিখা দেখে ঘর থেকে বের হয়ে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ¦লছে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায়। আগুনে আমার চারটি গরু, একটি ছাগল ও চারটি কবুতর পুড়ে যায়। আমি নি:স্ব হয়ে গেলাম। আমার কোনো সম্বল বলতে আর রইলনা।












